আজ শ্রী শ্রী কোজাগরী লক্ষী পূজা।

আজ শ্রী শ্রী কোজাগরী লক্ষী পূজা।
সকলকে জানাই শ্রী শ্রী লক্ষ্মী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
.
বাঙালীর ঘরে ঘরে লক্ষ্মী পূজা আজ।
আজ সন্ধ্যায় সৌভাগ্য ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা। হিন্দু ধর্মাবলমন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে লক্ষ্মী পূজা উদযাপন করা হচ্ছে। সন্ধ্যায় মঠ মন্দির ছাড়াও প্রায় প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা করা হবে। মা আসবেন নৌকায় ধন সম্পদে পূর্ণবান হয়ে। অন্নপূর্ণার আলতা রাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে। আজ হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করছেন। ফুল ফল মিস্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করবেন লক্ষ্মী মায়ের। দেবেন পুস্পাঞ্জলী।
.
লক্ষ্মী দেবী হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দয্যের দেবী। বাঙালিদের বিশ্বাসের মা লক্ষ্মীদেবী দ্বিভূজা । তার বাহন হচ্ছে পেঁচা। অবশ্য বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই দেখা যায়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা করে থাকেন।
বাঙালীরা পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীর পূজা করে থাকেন। কিন্তু বাংলার বাইরে দেবী পূজিতা হন গৌণ চান্দ্র কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাত্রে। এই পূজা সাধারণত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার পরেই হয়ে থাকে।
লক্ষ্মীপূজা পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো?’। হিন্দুদের বিশ্বাস, এ রাতে মা লক্ষ্মী ধন-সম্পদ দিতে যেকোনো সময় ঘরের দ্বারে এসে ‘কো জাগর্তি’ বলে ডাক দেন। জেগে থাকা মানুষেরাই এ ধন লাভের অধিকারী হয় বলে ব্রতকারীরা এজন্য সারা রাত জেগে থাকেন মায়ের ডাকের প্রতীক্ষায়।

জয় মা লক্ষ্মী

সবাইকে জানার জন্য শেয়ার করুন।

প্রতিদিন সনাতন ধর্মীয় মূলক পোষ্ট ও ভজন কীর্তন ভিডিও দেখতে পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Theme images by friztin. Powered by Blogger.