সাগর মন্থনে উঠে এসেছিলেন মা লক্ষ্মী



সাগর মন্থনে উঠে এসেছিলেন মা লক্ষ্মী। এরপর দেবরাজ ইন্দ্রদেবতা মাতা লক্ষ্মীর স্তব করেছিলেন -
ইন্দ্র উবাচ
নমস্তে সর্বলোকানাং জননীমব্জসম্ভবাম্‌ ।
শ্রিয়মুন্নিন্দ্রপদ্মাক্ষীং বিষ্ণুবক্ষঃস্থলস্থিতাম্‌ ।।
অর্থাৎ- ইন্দ্র বললেন, সর্বলোকের জননী, বিকশিত কমলসদৃশ নয়নসম্পন্না, ভগবান শ্রীবিষ্ণুর বক্ষে বিরাজমানা কমলোদ্ভবা শ্রীলক্ষ্মীদেবীকে আমি নমস্কার করি। ।
পদ্মালয়াং পদ্মকরাং পদ্মপত্রনিভেক্ষণাম্‌ ।
বন্দে পদ্মমুখীং দেবীং পদ্মনাভপ্রিয়ামহম্‌ ।।
অর্থাৎ- কমলই যাঁর নিবাসালয় , কমলই যাঁর শ্রীহস্তে সুশোভিত, কমলদলের ন্যায় যাঁর নেত্র, সেই কমলমুখী , কমলনাভ প্রিয়া শ্রীকমলাদেবীকে আমি বন্দনা করি ।।
ত্বং সিদ্ধিস্ত্বং স্বধা স্বাহা সুধা ত্বং লোকপাবনী ।
সন্ধ্যা রাত্রিঃ প্রভা ভূতির্মেধা শ্রদ্ধা সরস্বতী ।।
অর্থাৎ- হে দেবি ! তুমি সিদ্ধি, স্বধা, স্বাহা, সুধা এবং জগত পবিত্রকারী তুমিই সন্ধ্যা, রাত্রি , প্রভা, বিভূতি, মেধা, শ্রদ্ধা এবং সরস্বতী ।।
যজ্ঞবিদ্যা মহাবিদ্যা গুহ্যবিদ্যা চ শোভনে ।
আত্মবিদ্যা চ দেবি ত্বং বিমুক্তিফলদায়িনী ।।
অর্থাৎ- হে শোভণে! যজ্ঞবিদ্যা, মহাবিদ্যা, গুহ্যবিদ্যা এ- সবই তুমি এবং হে দেবি ! তুমিই মুক্তি ফলদায়িনী আত্মবিদ্যা ।।
আদ্বীক্ষিকী ত্রয়ীবার্তা দণ্ডনীতিস্ত্বমেব চ ।
সৌম্যাসৌম্যৈর্জগদ্রূপৈস্ত্বয়ৈত্তদ্দেবি পূরিতম্‌ ।।
অর্থাৎ- হে দেবি! তর্কবিদ্যা, বেদত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি এসবও তুমি । তুমি তোমার শান্ত ও উগ্ররূপ দ্বারা এই জগত সংসার ব্যাপ্ত করে রেখেছো।।
কা ত্বন্যা ত্বামৃতে দেবি সর্বযজ্ঞময়ং বপুঃ ।
অধ্যাস্তে দেবদেবস্য যোগিচিন্ত্যং গদাভৃতঃ ।।
অর্থাৎ- হে দেবি! তুমি ছাড়া আর কোন এমন নারী আছেন, যিনি দেবদেব ভগবান গদাধরের যোগিজনচিন্তিত সর্বযজ্ঞময় শরীরের আশ্রয় পেতে পারেন ?
ত্বয়া দেবি পরিত্যক্তং সকলং ভুবনত্রয়ম্‌ ।
বিনষ্টপ্রায়মভবত্ত্বয়েদানীং সমেধিতম্‌ ।।
অর্থাৎ- হে দেবি! তুমি ছেড়ে দেওয়ায় এই ত্রিলোক নষ্ট প্রাপ্ত হয়েছিল, এখন তুমিই তাকে পুনরায় জীবন- দান করেছ ।।
দারাঃ পুত্রাস্তথাগারসুহ্রদ্ধান্যধনাদিকম্‌ ।
ভবত্যেতন্মহাভাগে নিত্যং ত্বদ্বীক্ষণান্নৃণাম্‌ ।।
অর্থাৎ- হে মহাভাগে ! স্ত্রী, পুত্র, গৃহ, ধন, ধান্য এবং সুহৃৎ এসবই সর্বদা তোমারই দৃষ্টিপাতে মানুষ লাভ করে।।
শরীরারোগ্যমৈশ্বর্যমরিপক্ষক্ষয়ঃ সুখম্‌ ।
দেবি ত্বদ্‌দৃষ্টিদৃষ্টানাং পুরুষাণাং ন দুর্লভম্‌ ।।
অর্থাৎ- হে দেবি! তোমারই কৃপাদৃষ্টিতে পুরুষদের শারীরিক আরোগ্য , ঐশ্বর্য , শত্রুনাশ এবং সুখ ইত্যাদি সহজেই প্রাপ্ত হয় ।।
ত্বং মাতা সর্বলোকানাং দেবদেবো হরিঃ পিতা ।
ত্বয়ৈতদ্বিঞ্চুনা চান্ব জগদ্‌ব্যাপ্তং চরাচরম্‌ ।।
অর্থাৎ- তুমি সমগ্র জগত- সংসারের মাতা এবং দেবদেব ভগবান শ্রীহরি পিতা। হে মাতঃ ! তুমি এবং ভগবান বিষ্ণু দ্বারা এই সকল চরাচর ব্যাপ্ত রয়েছে।।
মা নঃ কোশং তথা গোষ্ঠং মা গৃহং মা পরিচ্ছদম্‌ ।
মা শরীরং কলত্রং চ ত্যজেথাঃ সর্বপাবনি ।।
অর্থাৎ- হে সর্বপাবনি মাতেশ্বরি! আমাদের অর্থকোশ, পশুশালা, গৃহ, ভোগসামগ্রী শরীর এবং স্ত্রী ইত্যাদিকে আপনি কখনও ত্যাগ করবেন না অর্থাৎ এই ভাবে সর্বদা বিরাজ করবেন ।।
মা পুত্রাত্মা সুহ্রদ্বর্গং মা পশূন্মা বিভূষণম্‌ ।
ত্যজেথা মম দেবস্য বিষ্ণোর্বক্ষঃ স্থলালয়ে ।।
অর্থাৎ- অয়ি বিষ্ণুবক্ষঃস্থল নিবাসিনি! আমাদের পুত্র, সুহৃৎ , পশু ও ভূষণ ইত্যাদিকে আপনি কখনও ত্যাগ করবেন না ।।
সত্ত্বেন সত্যশৌচাভ্যাং তথা শীলাদিভির্গুণৈঃ ।
ত্যজন্তে তে নরাঃ সদ্যঃ সন্ত্যক্তা যে ত্বয়ামলে ।।
অর্থাৎ- হে অমলে ! যে মানুষদের তুমি ত্যাগ করো তাদের সত্ত্ব ( মানসিক বল ), সত্য, শৌচ ও শীল ইত্যাদি গুণও শীঘ্রই নষ্ট হয়ে যায়।।
ত্বয়া বিলোকিতাঃ সদ্যঃ শীলাদ্যৈরখিলৈর্গুণৈঃ ।
কলৈশ্বর্যৈশ্চ যুজ্যন্তে পুরুষা নির্গুণা অপি ।।
অর্থাৎ- আর তোমার কৃপাদৃষ্টি থাকলে , গুনহীন পুরুষও শীঘ্রই শীল ইত্যাদি সমস্ত গুণ এবং কৌলিণ্য ও ঐশ্বর্য্যাদি সম্পন্ন হয়ে হয়ে ওঠে ।।
স শ্লাঘ্যঃ স গুণী ধন্যঃ স কুলীনঃ স বুদ্ধিমান্‌ ।
স শূরঃ স চ বিক্রান্তো যস্ত্বয়া দেবি বীক্ষিতঃ ।।
অর্থাৎ- হে দেবি! যার ওপর তোমার কৃপাদৃষ্টি থাকে, সে-ই প্রশংসনীয় , গুণী, ধনভাগ্যসম্পন্ন , কুলীন, বুদ্ধিমান এবং শূরবীর ও পরাক্রমী হয়ে থাকে ।।
সদ্যো বৈগুণ্যমায়ান্তি শীলাদ্যাঃ সকলা গুণাঃ ।
পরাঙ্‌মুখী জগদ্ধাত্রী যস্য ত্বং বিষ্ণুবল্লভে ।।
অর্থাৎ- হে বিষ্ণুপ্রিয়ে ! হে জগজ্জননী ! তুমি যার প্রতি বিমুখ হও তার শীল ইত্যাদি সমস্ত গুণ শীঘ্রই অবগুণপ্রাপ্ত হয় ।।
ন তে বর্ণয়িতুং শক্তা গুণাঞ্জিহ্বাপি বেধসঃ ।
প্রসীদ দেবি পদ্মাক্ষি মাস্মাংস্ত্যাক্ষীঃ কদাচন ।।
হে দেবি! তোমার গুণাবলি বর্ণনা করতে শ্রীব্রহ্মার রসনাও অপারগ । অতএব হে কমলনয়নে ! এবার আমার প্রতি প্রসন্ন হও এবং আমাকে কখনো ত্যাগ কোরো না।।
( বিষ্ণুপুরান... প্রথম অংশ... প্রথম অধ্যায় )
হে মাতালক্ষ্মী তুমি সকলের ঘরে অচলা হয়ে থেকো...
জয় মা লক্ষ্মী
জয় লক্ষ্মী নারায়ণের জয়
  সবাইকে জানার জন্য শেয়ার করুন।
 প্রতিদিন সনাতন ধর্মীয় মূলক পোষ্ট ও ভজন কীর্তন ভিডিও দেখতে পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

No comments

Theme images by friztin. Powered by Blogger.