কার্তিক মাস
কার্তিক মাস অর্থাত দামেদর মাসের কিছু বিশেষ কর্ম্মাদির মাহাত্ন্যের কথা নিচে দেওয়া হলঃ-
স্কন্দ পুরান,পদ্ম পুরান হতে সংগৃহিত...
(১)-কার্তিকমাসে কোন ব্যক্তি যদি শ্রীহরিকে অন্নভোগ নিবেদন করেন এবং সেই অন্নপ্রসাদ যদি ভক্তদের ভোজন করান, যত গুলি অন্নদানা ভোজন করান তত যুগ বৎসর মৃত্যুর পর শ্রী বৈকুন্ঠলোকে বাস করেন।
(২)-যে ব্যক্তি এই মাসে কর্পূর, অগুরু, চন্দন ভগবানের অঙ্গে লেপন করেন মৃত্যুর পর তার পূনর্জন্ম হয় না।
(৩)-এই মাসে যে ব্যক্তি শ্রীহরির পূজা করেন....তার জন্ম-জন্মান্তরের মহাপাপ তৎক্ষনাত বিনষ্ট হয়।
(৪)-যে ব্যক্তি এই মাসে একাদশী ও দ্বাদশীতে শ্রীহরির অগ্রে ঘৃত প্রদীপ বা তৈল কর্পূর প্রদীপ প্রজ্জলন করেন ভগবান বলেছেন নারদ মুনিকে,হে নারদ! তার কুলে যারা জন্মেছে এবং যারা জন্মাবে,আর যারা বহু অতীতে জন্মিয়েছে যাদের সংখ্যা গননা করা নেই, তারাও আমার শ্রীধামে উপনিত হবেন। তাতে বিন্দু মাএ সন্দেহ নাই।
(৫)-যে ব্যক্তি এই মাসে মন্দিরের চূড়ায় বা সামনে উপরে দীপ দান করেন, তার শত পুরুষ তৎক্ষনাৎ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হোন।
(৬)-যে ব্যক্তি এই মাসে ভগবানের আরতি দর্শন করেন তাহার বংশে কেউ নরকে যেতে হবে না।
(৭)-যে ব্যক্তি এইমাসে মন্দিরে বা ভক্ত বৈষ্ণব সাধুকে এবং শ্রী গুরুদেবকে কোনকিছু দান করেন তাহার পূনর্জন্ম ও নরক বাস হয় না। তাহার সব মনোবাঞ্ছা পূরন হয়।
(৮)-যে ব্যক্তি এই মাসে ভগবানের স্তব, স্তুতি, কির্তন করেন যমরাজ ও শত্রুগন এবং অশুভ কিছু কখনো তার ক্ষতি করতে পারেনা।
(৯)-যে ব্যক্তি এইমাসে শ্রীহরিকে বস্ত্র, তুলসির পএের মালা, ফুলের মালা এবং চন্দন দান করেন তার বংশের সবাই প্রভুর চরন লাভ করে।
(১০)-যে ব্যক্তি এই মাসে মন্দির প্রদক্ষিণ, মন্দির মার্জ্জন এবং মন্দিরে আলপনা করেন, মৃত্যুর পর শ্রীহরির জ্যোর্তিময় বিমানে বৈকুন্ঠলোকে গমন করেন।
(১১)-যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরি কথা ও কির্তন শ্রবন করেন অল্প কিছুক্ষণের জন্যও যদি শ্রবন করেন বা ভূল বশত যদি কেউ শ্রবন করেন ঐ ব্যক্তির কোটি কোটি গাভী ও শত শত অশ্বমেধ ও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
''সবার চরনে অনুরোধ, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।''
বিঃদ্রঃ কার্তিকব্রত আগামীকাল শুক্রবার ১৮/১০/২০১৯ তারিখ থেকে শুরু। এই মাসে অবশ্যই নিরামিষ আহার গ্রহন করতে হবে।
হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ।
জয় দামোদর ভগবানের জয়
👉 সবাইকে জানার জন্য শেয়ার করুন।
👉 প্রতিদিন সনাতন ধর্মীয় মূলক পোষ্ট ও ভজন কীর্তন ভিডিও দেখতে পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

No comments