শ্রী শ্রী কালীকা দেবী মাতার পূজা



🙏শ্রী শ্রী কালীকা দেবী মাতার পূজা ❤️ শ্রী শ্রী শ্যামা পূজার বিশেষ পোস্ট 🙏
🔯ওঁ হ্রীঁং ক্রীঁং কালীকায়ৈ নমো নমঃ🔯
🌺আগামী ৯ কার্ত্তিক রবিবার ১৪২৬ বাংলা।
শ্রী শ্রী কালীকা দেবী মাতার পূজা / শ্রী শ্রী শ্যামা পূজা।

🌺মা কালীর রূপের বর্ণনাঃ-
--------------------------------
🌺করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্।
কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম্
সদ্যন্নিশিরঃ খড়গ বামাধোর্দ্ধ করাম্বুজাম।
অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোর্দ্ধাধপানিকাম
মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্।
কন্ঠাবসক্ত মুন্ডালী গলদ্ রুধির চর্চ্চিতাম্
🌺অনুবাদঃ- দক্ষিণা কালিকা দেবী করালবদনা, ঘোরা, মুক্তকেশী চতুর্ভুজা, দিব্যা, মুন্ড মালা বিভুষিতা। তাঁর বামোর্দ্ধ করে খড়গ আর বামোর্দ্ধ করে খড়গ দ্বারা সদ্য, ছিন্নমুন্ড, দক্ষিনোর্ধ করে তিনি অভয়দাত্রী এবং দক্ষিনার্ধ করে তাঁর বরমুদ্রা। ঘন মেঘের প্রভার মতো তাঁর রং। তিনি দিগম্বরী, তাঁর গলদেশের মুন্ডমালা থেকে রক্তধারা ঝরে পড়ছে। শবসমূহের হস্তসমূহ দ্বারা তার কটিমেখলা রচিত এবং তিনি হাস্যমুখী। তিনি শবরুপী মহাদেবের বক্ষোপরি অবস্থিতা। সুখ প্রসন্নবদন, তাঁর মুখমন্ডল প্রস্ফুটিত পদ্মহাস্যে সমুজ্জ্বল।
🌺👉দেবীর বিভিন্ন উপকরণ/ অঙ্গ শোভার তাত্ত্বিক ও দার্শনিক তাৎপর্যঃ-
🌺👉(১) বিস্তৃত কালো চুলঃ তিনি মুক্তকেশী । মুক্তকেশ চিরবৈরাগ্যের প্রতীক। জ্ঞান অসির আঘাতে অক্টপাশ ছেদনকারী মা চির বৈরাগ্যময়ী। তাই তার বিস্তৃত কালো চুল।
🌺👉(২) ত্রিনয়নঃ তিন চোখ তিনটি আলোর প্রতীক। চন্দ্র, সূর্য ও অগ্নি। অন্ধকার বিধ্বংসী তিন শক্তির প্রকাশ। অজ্ঞতা, অজ্ঞানতারূপ অন্ধকার থেকে মুক্ত করাই হলো চন্দ্র, সূর্য ও অগ্নির কাজ। তিনটি চোখে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতকে প্রত্যক্ষ করেন। কারণ,এই শক্তিই সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা। সত্য, শিব ও সুন্দরের দর্শন হয় এই চোখের দ্বারা।
🌺👉(৩) জিহবা ও দাঁতঃ রক্তবর্ণের জিহবাকে সাদা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন তিনি । লাল রং রজোগুণের প্রতীক, সাদা রং সত্ত্বগুণের প্রতীক। সাদা দাঁত দিয়ে লাল জিহবাকে চেপে রাখা। এতে বলেছেন- সত্ত্বগুণর দ্বারা রজোগুণকে দমন করো। রজোগুণ ভোগের গুন, ঈশ্বর বিমুখ করে। রজোগুণ দমনের জন্য এই প্রতীক। অনেক সময় আমরা কোন অন্যায় বা মিথ্যাচার করলে জিহবার কামড় দেই অর্থাৎ অন্যায় করার স্বীকৃতি।
🌺👉(৪) মুন্ডমালাঃ গলায় পঞ্চাশটি মুন্ড দিয়ে মালা পরানো আছে। পঞ্চাশটি মুন্ড পঞ্চাশটি অক্ষরের প্রতীক। ১৪ টি স্বরবর্ণ এবং ৩৬ টি ব্যঞ্জনবর্ণ, অক্ষর ব্রহ্ম, তার ক্ষয় নেই, শব্দ ব্রহ্ম, অক্ষরের দ্বারাই শব্দের উৎপত্তি। এর অবস্থান মস্তকে। আমরা মন্ত্রোচ্চারণের দ্বারা দেব বা দেবীর স্ত্ততি করি ।এই মন্ত্রের অবস্থান মন্ডকের তালুতে সহস্রার পদ্মের মধ্যে। তাই অক্ষরের প্রতীক মুন্ড তাঁর গলায় । এছাড়া মুন্ড শব্দ তত্ত্বের প্রতীক ব্যোমতত্ত্ব বা আকাশের গুন শব্দ। অতএব ব্যোম বা আকাশের সাথে তথা দেবীর কন্ঠের সাথে শব্দরূপী মুন্ডের সংযোজনা এক গভীর যোগক্রিয়া নির্দেশক এবং অপরূপ ঋষি শিল্প।
🌺👉(৫) কোমরে কর্তিত হাতের মেখলাঃ হাত কর্মের প্রতীক। তোমার সকল কর্মের ফলদাতা আমি। সকাম ভক্ত যারা তারা অতৃপ্ত কামনা নিয়ে দেহত্যাগ করে বলে পুনরায় মাতৃ জঠরস্থ হয়ে হস্ত মেখলা প্রতীকে সকাম ভক্তের পুণর্জন্ম লাভ করার তত্ত্ব নিহিত।
🌺👉(৬) কালীর দিগম্বরী তাৎপর্যঃ দেবীর চাইতে বড়তো কিছুই নেই। তাই তিনি কি পরিধান করবেন? বিশ্বব্যাপী শক্তির অবস্থান। শক্তিকে আবরিত করা যায়না। তিনি স্বয়ং প্রকাশ। তাই উলঙ্গ।
🌺👉(৭) কালীর কালো বর্ণের তাৎপর্যঃ কালো রং সকল বর্ণের অনুপস্থিত। দেবী বর্ণাতীতা। তাই কালো। কখনো বা তিনি শ্যমা- শ্যামবর্ণা। কালো রং ভয়ের উদ্রেক করলেও শ্যাম রং কোমলতা জাগায়। স্নিগ্ধতা ও কমনীয়তা জাগায়। তাই মাতৃসাধক কালী শ্যামবর্ণা রূপেও দর্শন করেছেন।
🌺👉(৮) পদতলে শিবঃ কালী শবরূপী শিবের বুকে দন্ডায়মানা। শিব স্থির, কালী গতিময়ী। গতি ঠিক রাখতে হলে স্থিরের উপর তার প্রতিষ্ঠা প্রয়োজন। শিব শুভ্রবর্ণ, কালী কালো বর্ণ। সাধক কূটস্থ দর্শন কালে এই শুভ্র রং বেষ্ঠিত কালো রং সাধনায় দেখে থাকেন। শিবের বুকে কালী প্রতীকে কূটুস্থ চিত্র প্রদর্শিত। 🌺জয় মা কালী মাতার জয়🙏🌺🌺🌺
সকলে কমেন্টে অবশ্যই লিখুন ?
(জয় মা মহাকালী)
👉 সবাইকে জানার জন্য শেয়ার করুন।
👉 প্রতিদিন সনাতন ধর্মীয় মূলক পোষ্ট ও ভজন কীর্তন ভিডিও দেখতে পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

1 comment:

Theme images by friztin. Powered by Blogger.